
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
পলাশবাড়ীতে বিএনপির এমপি মনোনীত এমপি প্রার্থী ধানের শীষ এর নমিনি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক এর পক্ষে রবিবার ২৫শে জানুয়ারী বিকালে বিশাল এক নির্বাচনী গণ মিছিল পানি উন্নয়ন বোর্ড মাঠ থেকে বের হয়ে পলাশবাড়ী শহরের সড়ক গুণ মিছিলে পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন, পলাশবাড়ী পৌরসভার বিএনপির নেতা কর্মী সমর্থক সহ অঙ্গ সংগঠনের নারী পুরুষ নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন।

গণ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন (সাদুল্লাপুর,পলাশবাড়ী) আসনের বিএনপির এমপি প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক,এর আগে তিনি পানি উন্নয়ন বোর্ড মাঠে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীক এ ভোট প্রার্থনা সহ সবার দোয়া আশী র্বাদ ও সহ সহযোগিতা কামনা করছেন। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


