
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এর পক্ষে নির্বাচনী গণসংযোগ কার্যক্রমে ব্যাপক সাড়া মিলেছে।
২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার দিনব্যাপী এই গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
গণসংযোগ চলাকালে এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলেন এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি ভোটারদের দুঃখ-কষ্ট, প্রত্যাশা ও দাবি মনোযোগ সহকারে শোনেন এবং একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের সরকার গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় তিনি বলেন,
“ভোট দিবো কিসে— ধানের শীষে। এই প্রতীক শুধু একটি দল নয়, এটি গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের প্রতীক।”
স্থানীয় নেতাকর্মীদের মতে, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন একজন পরিচ্ছন্ন, পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। গণসংযোগে তরুণ, নারী ও প্রবীণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বিএনপি নেতারা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বিএনপি চেয়ারম্যান **তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ভাবনাকে সামনে রেখেই ধানের শীষের এই লড়াই।
তাদের ভাষায়— “সবার আগে বাংলাদেশ”—এই দর্শন বাস্তবায়নের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই।
গণসংযোগ শেষে এলাকাজুড়ে ধ্বনিত হয় স্লোগান—
“ধানের শীষে ভোট দিন, বাংলাদেশকে রক্ষা করুন।”

