
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী করিম শাহ মাঠে আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘মরহুম লাল মিয়া মেম্বার স্মৃতি সংসদ’ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত লড়াই।

প্রায় লক্ষাধিক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণ এই ফাইনালে শরীফ বাবুর্চি ফুটবল একাদশ ১-০ গোলে জাফরপুর ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়।
বিজয়ী দল: শরীফ বাবুর্চি ফুটবল একাদশ (১ গোল)
বিজিত দল: জাফরপুর ফুটবল একাদশ (০ গোল)।
আজ ২৩ জানুয়ারি বিকেল
৪ টায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব তকদির হোসেন মোঃ জসীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপির মনোনিত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আমিরুল ইসলাম আমির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ মলাই মিয়া এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আশরাফ হোসেন রাজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সফল সাধারণ সম্পাদক হাজ্বী সাইদুল আলম সোরাফ নবী নগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুক্কুর খান।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান।
সাবেক ছাত্রদল নেতা রেজওয়ান ইসলাম হৃদয়ের নিবেদনে পুরো টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনা করেন কাউছার আহমেদ শিমুল, রাসেল, সাইফুল, ইমরান, বশির, শাওন ও রুবেল।
আয়োজকরা জানান, গ্র্যান্ড ফাইনালকে কেন্দ্র করে
নবীনগর ও আশপাশের এলাকা থেকে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে, যা করিম শাহ মাঠকে এক জনসমুদ্রে পরিণত করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে টুর্নামেন্টের আকর্ষণীয় পুরস্কার মটরসাইকেল এবং রানার্সআপ দলের হাতে ফ্রিজ তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুল মান্নান বলেন, “যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মরহুম লাল মিয়া মেম্বারের স্মৃতি ধরে রাখতে এমন আয়োজন প্রশংসার দাবিদার।”

