
অর্জুন কুমারশীল-নোয়াখালী :
নোয়াখালী ৪ আসনে মনোনয়ন পেলেন আলহাজ্ব মোঃ শাহজাহান। দল বিএনপি আসন্ন ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৪ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাজাহান। দলের নীতি নির্ধারনি সূত্রে জানা যায় কেন্দ্রীয় নেতৃত্বে মূল্যায়ন তৃণমূল নেতাকর্মীদের মতামত এবং দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা বিগত ১৭ বছরে নেতাকর্মীদেরকে নিয়ে মাঠে আন্দোলন সংগ্রাম করে দলকে সুসংগঠিত করা সবকিছু বিবেচনা করে আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানকে এই গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হিসাবে চূড়ান্তভাবে মনোনয়ন করা হয়েছে। তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন পরীক্ষিত ত্যাগী নেতা। মনোনয়নের খবর পেয়ে স্থানীয় নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। এলাকায় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। সাধারণ মানুষের ধারণা আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান ভাই সংসদ সদস্য হলে এলাকার সাধারণ মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। কারণ উনি সন্ত্রাস পছন্দ করেন না

