
মাসুম বিল্লাহ-খুলনা :
গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামে লড়াকু সৈনিক ও খুলনার গণমানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত, সাবেক সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মঞ্জু আজ (২১শে ডিসেম্বর) বুধবার আনুষ্ঠানিকভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। নির্বাচন কমিশন থেকে প্রতীক পাওয়ার পর খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় এই প্রতীকের প্রাপ্তি খুলনাবাসীর মনে নতুন করে প্রাণচাঞ্চল্য আর বিজয়ের স্বপ্ন জাগিয়ে তুলেছে। প্রতীক বরাদ্দের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিপুল উদ্দীপনা দেখা দেয়। সাধারণ মানুষের হৃদয়ে ধানের শীষের যে অবিচ্ছেদ্য বন্ধন রয়েছে, এই প্রতীক প্রাপ্তি সেই আবেগেরই এক বলিষ্ঠ বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
প্রতীক বরাদ্দের পর এক প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, “ধানের শীষ কেবল একটি রাজনৈতিক চিহ্ন নয়, বরং এটি সাধারণ মানুষের অধিকার ফিরে পাওয়ার অঙ্গীকার। সমৃদ্ধ ও বৈষম্যহীন আগামীর পথচলায় খুলনার জনপদ এখন ধানের শীষের জয়গানে মুখরিত।”
খুলনার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি মনোনীত প্রার্থীর এই প্রতীক প্রাপ্তি এবং তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা নির্বাচনী সমীকরণকে নতুন মাত্রা দিয়েছে। খুলনার মানুষ আশাবাদী আগামী নির্বাচনে এই আবেগ ও উদ্দীপনাকে ভোটব্যাংকে রূপান্তর করে নজরুল ইসলাম মঞ্জু বিজয়ের শেষ হাসি হাসবেন।
এ সময় উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান মুরাদ,জাফরউল্লাহ খান সাচ্চু, মনিরুজ্জামান মনি,অধ্যাপক আরিফুজ্জামান অপু, শামসুজ্জামান চঞ্চল , সুলতান মাহমুদ সুমন, ইউসুফ হারুন মজনু,নজরুল ইসলাম বাবু,মহিউদ্দিন টারজান, শেখ বায়েজীদ,আসিফ,মাজহারুল ইসলাম সহ জেলা ওমহানগর বিএনপির দলীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

