
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
ফুলছড়ি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামের ২নং ওয়ার্ডের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় বিবিসি মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, গাইবান্ধা-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ফারুক আলম সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়া, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মধু মিয়া, ইয়াছিন আলী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

