
আল হাফিজ-(বাগেরহাট) মোল্লাহাট :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মিলু মিয়ার মোড়ে মোল্লাহাট ফায়ার সার্ভিস এর পিছনে অবস্থিত একটি নবীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া সপানিয়া কওয়ামিয়া মাদ্রাসা আর্থিক সংকটে মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছে।
মাদ্রাসাটি ২০২৪ সালে যাত্রা শুরু করে। এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মদ নিয়ামত উল্লাহ। বর্তমানে এ প্রতিষ্ঠানে বিভিন্ন শাখায় প্রায় ৩০ জন ছাত্র দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। কুরআন-হাদিস, ফিকহ ও নৈতিক শিক্ষার পাশাপাশি আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বর্তমান ব্যয়বহুল সময়ে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। শিক্ষার্থীদের থাকা-খাওয়া, পাঠদান সামগ্রী, শিক্ষক সম্মানী ও দৈনন্দিন খরচ নির্বাহ করতে গিয়ে চরম সংকটে পড়তে হচ্ছে। পর্যাপ্ত দান-অনুদান ও সহায়তা না থাকায় মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ নিয়ামত উল্লাহ বলেন,
“আল্লাহর ঘর ও দ্বীনি শিক্ষার খেদমতে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। কিন্তু সীমিত সামর্থ্যের কারণে একা এই দায়িত্ব বহন করা কঠিন হয়ে যাচ্ছে। সমাজের বিত্তবান ও দ্বীনপ্রাণ মানুষের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ মাদ্রাসাটি টিকে থাকবে এবং ভবিষ্যতে আরও শিক্ষার্থী দ্বীনি শিক্ষার আলো পাবে।” কর্তৃপক্ষ দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। যে কেউ এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে সওয়াবের অংশীদার হতে পারেন।
সহযোগিতার জন্য বিকাশ নম্বর:
০১৯৭৮৮৬৪৩৯২
দ্বীনি শিক্ষা বিস্তারে এই মাদ্রাসার পাশে দাঁড়ানো মানেই একটি প্রজন্মকে আলোর পথে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করা।

