
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনার রূপসা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রিকতা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ মাজেদুল হক কাউসার, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক এবং মৎস্য কর্মকর্তা জ্যেতি কনা দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দুস, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
সভায় আরও বক্তব্য রাখেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, জিয়াউল ইসলাম বিশ্বাস, ইলিয়াজ হোসেন ও মাসুম বিল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মাওঃ শফিউদ্দীন নেছারী, ইউপি সদস্য ফিরোজ মাহমুদ, বনিক সমিতির ওবায়েদ ফারাজী এবং ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিয়ন, ফাহাদ গাজী, শামীম হাওলাদার ও তরিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা মাদকের বিস্তার রোধ, ইভটিজিং প্রতিরোধ এবং গ্রামীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

