
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকন উপজেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি সাবেক এমপি প্রয়াত অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডলের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি আজ রবিবার জয়পুরহাটে বাসভবনে গিয়ে সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডলের পরিবারের সাথে দেখা করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বে সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু,সাখাহার ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আব্দুল মান্নান মন্ডল এর সহদর ভাই ফরিদুল ইসলাম মন্ডল তারা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শাহ আলম, উপজেলা যুবদলের সদস্য সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান রতন,সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধান, ফরিদ,শাহেদ আকন্দ।

