
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার সাঘাটা উপজেলার ৩ নং সাঘাটা ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত কাউন্সিল ও সন্মেলনে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নজরুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক পদে আতিকুর রহমান আতিক এবং সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করা হয়।
দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ইদ্রিস আলী ঠান্ডুর সভাপতিত্বে ও ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আরসাদুল কবীর রাঙ্গা,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মতলুবুর রহমান রেজা মন্ডল, আলাউদ্দিন মন্ডল,মোস্তাক আহমেদ মিলন,যুবদল আহ্বায়ক আহমেদ কবীর শাহীন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিমেট,বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ,মাজেদ মন্ডল রাঙ্গা,বোনারপাড়া সরকারি কলেজের সাবেক সদস্য সচিব সোহেল রানা প্রমুখ।
এছাড়াও সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

