
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালাম ফেডারেশনের উদ্যোগে দুস্থ ও শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে শহরের খরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আনুষ্ঠানিকভাবে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতপ্রবণ এই সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে কালাম ফেডারেশনের এ মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এবি এম মামুনুর রশিদ পলাশ। তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে এ ধরনের মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হবে।
তিনি আরও বলেন, আমার জন্মস্থান খরমপুর। সে হিসেবে এই স্কুলটির বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। বিএনপি যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ এক বছরের মধ্যেই এই স্কুলের রূপ পাল্টে দেওয়া হবে এবং একটি পাঁচতলা ভবন নির্মাণের আশ্বাস দিচ্ছি।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালাম ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম গোল্ডেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নছিমউদ্দিন নছি, আলহাজ্ব ফরিদ আহমেদ লুলু সভাপতি খরমপুর জামে মসজিদ কমিটি, এবং বিশিষ্ট সমাজসেবক মাজহারুল করিম রাখি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা খাতুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালাম ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোঃ শফিউল আলম চাঁন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শীতবস্ত্র শুধু কম্বল নয়, এটি অসহায় মানুষের জন্য উষ্ণতার বার্তা। সমাজের সর্বস্তরের মানুষকে মানবিক কাজে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত নোমান নয়ন।
শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং কালাম ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে স্থানীয় অভিভাবকরাও এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

