
মো: গোলাম রব্বানী-স্টাফ রিপোর্টার :
৫ই জানুয়ারি ২০২৬ খুলনা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জেলার সার্বিক আইন,শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন জনাব আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খুলনা।
অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মহোদয় মামলা তদন্ত, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি, মামলার রহস্য উদঘাটন, এবং নিয়মিত মামলায় তদন্তে গতিশীলতা আনা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, খুন, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের গ্রেপ্তার, সমসাময়িক বিভিন্ন বিষয়সহ পুলিশের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার,(ডিএসবি), জনাব আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম ও অপস্); জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (ট্রাফিক); জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), জনাব খায়রুল আনাম বিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার ,(বি-সার্কেল); জনাব মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল), জনাব মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার, ডি-সার্কেল, খুলনা জেলাসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।

