
সুজা মিয়া-গাইবান্ধ :
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
বাদীর এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর সরকারী ডিগ্রী কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী। ধৃত আসামি ভিকটিমকে তার কলেজে যাতায়াতের রাস্তায় একা পেয়ে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ভাবে বিরক্ত করতো। কিন্তু ভিকটিম ধৃত আসামির প্রস্তাবে রাজি না হলে ধৃত আসামি ক্ষিপ্ত হয়ে গত ১১/১০/২০২৫ ইং তারিখ সকাল ০৬.০০ ঘটিকার সময় ভিকটিম হাটাহাটি করার জন্য বাড়ির বাহির হলে আসামি এবং সহযোগী অজ্ঞাতনামা আসামিগণ পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অটোযোগে তুলে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৭, তারিখ-১৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোধনী/২০২৫) এর ৭/৩০।
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র্যাব -২, সিপিএসসি, বসিলা, মোহাম্মদপুর এর যৌথ আভিযানিক দল ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ০২.৪০ ঘটিকায় ডিএমপি মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান, রোড নং-০১, ভাই ভাই টি স্টোরের সামনে অভিযান পরিচালনা করে আসামি মোঃ হাবিব মিয়া (২০), পিতা-মোঃ হায়দার আলী, সাং-সাদুল্লাপুর, থানা-সাদুল্লাপুর, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করতঃ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
….মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)
অধিনায়কের পক্ষে

