
মার্শাল হাসান :
২৮ অক্টোবর ২০২৫ খ্রি. টাংগাইল জেলার কালিহাতি উপজেলায় হোটেল এবং মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, ভোগ্যপণ্য উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ধারায় পৃথক মামলায় ২৫০০০/-(পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি), কালিহাতী, টাঙ্গাইল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

