
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে উন্নয়ন ট্রাস্টের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (০৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার টিএন্ডটি মোড়ে ধামইরহাট উন্নয়ন ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের অফিস কক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম ফসিউল আলম, উন্নয়ন ট্রাস্টের উদ্যোক্তা আবুহেনা মোস্তফা কামাল, ট্রাস্টের উপদেষ্টা সদস্য মোহাম্মদ ফরিদুজ্জামান, ট্রাস্টের নির্বাহী কমিটির সভাপতি মো. ফেরদৌস হোসেন, সহ-সভাপতি মোস্তাফা কামাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আলহাজ্ব জাবেদুল আলম, নির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলমসহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মুসা, বরেন্দ্র প্রেসক্লাবের আহ্বায়ক সহিদুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয়ভাবে সুবিধাবঞ্চিত মানুষজনকে শীতবস্ত্র প্রদান করা হয়। “সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।”

