
শাওন আহম্মেদ লেবু-কুড়িগ্রাম উত্তর ধরলা :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের পুত্র, রায়গঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক জাতীয় দলের ফুটবলার প্রভাষক রেজাউল করিমকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাগেশ্বরী উপজেলার বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নাগেশ্বরী থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাষক রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে দেশবিরোধী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ ও বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।

