
ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে উপজেলার ৪নং উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুহেল হোসেন সুমন এর পক্ষ থেকে উমার ইউনিয়নের মুয়াজ্জিন ও দু:স্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩জানুয়ারি) বিকেল ৫ টায় উপজেলার টিএন্ডটি মোড়ে উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুল হক মজনুর সভাপতিত্বে মুয়াজ্জিনদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণ শেষে বিএনপি’র চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি ও পৌর প্রশাসক আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপল, সাবেক উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আখরাজুল ইসলাম চৌধুরী, সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ রেজওয়ান হোসেন রঞ্জু, সাবেক পৌর বিএনপি’র আহ্বায়ক সদস্য মোঃ আজমল হোসেন সাহান চৌধুরী, জেলা মহিলা দলের সহ সভানেত্রী ও পৌর মহিলা দলের সভানেত্রী বেলী খাতুন, পৌর ছাত্রদলের জনাব আহ্বায়ক সাঈদ বিন জাবেদ, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি জনাব রায়হান কবির, সহ-সভাপতি মোস্তাকিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য রিফাত হাসিব সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতি ময়দোজনদের কাছে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহেল হোসেন সুমন ও উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার বাবা-মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন।

