
শাওন আহম্মেদ লেবু-কুড়িগ্রাম উত্তর ধরলা :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। আটক ব্যক্তির নাম নুরুজ্জামান(৫০) ওরফে তুফান মেম্বার। তিনি রামখানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে নিজ এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের শাসনামলে তুফান মেম্বার বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। এ অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ ও বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে।

