
নিজস্ব প্রতিনিধি :
আলহামদুলিল্লাহ—আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ঢাকা-১৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।
আজ তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ঢাকা বিভাগীয় নির্বাচন অফিসে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় পুরো পরিবেশে উৎসবমুখর আবহ বিরাজ করে। নেতাকর্মীদের স্লোগান ও ভালোবাসায় মুখরিত হয়ে ওঠে নির্বাচন অফিস চত্বর।
মনোনয়নপত্র দাখিল শেষে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, “জনগণের দোয়া ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, ঢাকা-১৫ আসনের মানুষকে সঙ্গে নিয়েই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী ঢাকা গড়ে তুলব।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা-১৫ আসনের মানুষ যেসব সমস্যা ও বঞ্চনার শিকার হয়েছেন, সেগুলোর সমাধানে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে থেকেই তার রাজনীতি অব্যাহত থাকবে।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে ঢাকা-১৫ আসনে পরিবর্তনের নতুন অধ্যায় সূচিত হবে।

