
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
“আলোকিত মনুষ গড়াই আমাদের লক্ষ্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রীয় বাস টার্মিনাল, ডিবি রোডের পাশে অবস্থিত আদর্শ শিক্ষালয় গাইবান্ধায় পবিত্র আল-কুরআন ও ইসলামি সংগীতের মধ্যদিয়ে স্কুলের নিজস্ব ক্যাম্পসে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোঃ ওবায়দুর রহমান রাজু (ভাইস প্রিন্সিপাল) এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় স্কুলের প্রাক্তন, বর্তমান ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন স্কুলের লেখাপড়া নিয়ে উন্নয়ন মূলক ও দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
মোঃ আবুল কালাম আজাদ সরকার
অধ্যক্ষ- আদর্শ শিক্ষালয় গাইবান্ধা এর সভাপতিত্বে
উক্ত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
ডাঃ আব্দুর রহিম সরকার
সভাপতি- আদর্শ শিক্ষালয় গাইবান্ধা ও গাইবান্ধা দারুল আমান ট্রাষ্ট।
পরিচালক – রাবেয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, গাইবান্ধা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-
জনাব মোঃ আব্দুল করিম সরকার
সাবেক চেয়ারম্যান- গাইবান্ধা সদর উপজেলা ও
সেক্রেটারি-গাইবান্ধা দারুল আমান ট্রাষ্ট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
অধ্যাপক মোঃ খলিলুর রহমান
প্রাক্তন অধ্যক্ষ-গাইবান্ধা সরকারি কলেজ।
মুহাম্মদ খায়রুল আমিন
পরিচালক- আদর্শ শিক্ষালয় গাইবান্ধা ও
প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গাইবান্ধা শাখা।

