
শফিকুল ইসলাম-বার্তা সম্পাদক :
দেশের আভ্যন্তরীণ বিমান যাত্রী পরিবহনে ঢাকা শাহজালাল আভ্যন্তরীণ (ডোমেস্টিক) টার্মিনাল এ যাত্রীসেবার মান ও অব্যবস্থাপনা প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিন এই টার্মিনাল দিয়ে যাতায়াত করা বিমান যাত্রী ও ক্রু/স্টাফদের জন্য নাই প্রয়োজনীয় বাথরুম এর ব্যবস্থা। নির্ধারিত সময়ের ফ্লাইট প্রতিনিয়তই বিলম্বের শিকার হচ্ছে। ক্ষেত্র বিশেষে কোন কোন ফ্লাইট এক থেকে দুই বা তিন ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে। জরুরি প্রয়োজনে অতিরিক্ত খরচে বিমান সেবা বেছে নেয়া লোকগুলি অধিকাংশ সময়েই নির্ধারিত সময়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এতে আভ্যন্তরীণ বিমান সেবার প্রতি আস্থা হারাচ্ছেন যাত্রীরা।

এইদিকে বিলম্বিত ফ্লাইটের যাত্রী শিশু, বৃদ্ধদের জন্য নেই নিরাপদ পানির কোন ব্যবস্থা। এমনকি টার্মিনাল এর ভিতরে বা আশেপাশে নেই কোন ক্যান্টিন এর ব্যবস্থা।
এ বিষয়ে কর্তৃপক্ষের নিকট থেকে কোন সদুত্তর পাওয়া হয়নি।
শফিকুল ইসলাম
বার্তা সম্পাদক
দৈনিক জনজাগরণ।

