
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন নম্বর: ০৪,০০,০০০০,০০০,৪২৩.২২.০০০২.২০.১৯৫-জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, তাঁর মৃত্যুতে আগামী শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে আগামী শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার কথা থাকলেও গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাস্তবে দেখা গেল এক ভিন্ন চিত্র। পতাকা দন্ডের স্ট্যান্ডটি বাহিরে অবস্থান থাকলেও সেখানে ছিল না কোন অর্ধনমিত পতাকা। এই বিষয়ে জানার জন্য ভাটপাড়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব মোছাঃ আফরুজা আকতার কে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে তিনি কি করে মহামান্য রাষ্ট্রপতির আদেশ অবহেলা করতে পারেন?
এ সময় উপস্থিত এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষিকার নানারকম অনিয়মের কথা ব্যক্ত করেন।
বিষয়টি গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল হান্নান মহোদয় কে অবগত করলে তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

