
বদিউজ্জামান-জলঢাকা, নিলফামারী :
নীলফামারীর জলঢাকা উপজেলার জনসেবা ক্লিনিকে আজ বিকাল ৪.০০ ঘটিকায় এফোর্ট ইন্টারন্যাশনাল বিজনেস সাপোর্টিং ক্লাব পরিবারের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ তাইজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বেলাল হোছাইন, চেয়ারম্যান, এফোর্ট ইন্টারন্যাশনাল বিজনেস সাপোর্টিং ক্লাব পরিবার ও বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। তিনি তাঁর বক্তব্যে উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে এফোর্ট পরিবারের ভূমিকা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসীম কুমার ঘোষ, ডাইরেক্টর মার্কেটিং, কাউয়াই গ্রুপ এন্ড জাপান এবং জনাব মোঃ ফিরোজ আলম। তাঁরা ব্যবসা ও সামাজিক উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আল আমিন ইসলাম, সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র (আসক ফাউন্ডেশন), নীলফামারী জেলা কমিটি এবং জনাব মোঃ ওমর ফারুক সাবু, সাধারণ সম্পাদক, আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন, নীলফামারী জেলা কমিটি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মোঃ জাহিনুর ইসলাম (জীবন), জলঢাকা, নীলফামারী।
সভায় মানবাধিকার, আইনগত সহায়তা, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ভবিষ্যতে এফোর্ট ইন্টারন্যাশনাল বিজনেস সাপোর্টিং ক্লাব পরিবারের মাধ্যমে আরও কার্যকর ও জনবান্ধব কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

