
রশিদুল ইসলাম রনি :
প্রথমত যদি বেচে থাকি নেক্সট কয়েকদিন আলহামদুলিল্লাহ অন্যথায় করো সাথে ভুল করে থাকলে মাফ করে দিয়েন।
গতকাল ধানমন্ডি ২৭, একদম পুলিশ বক্স এর সামনে অ্যারাউন্ড ৮.৩০ এর দিকে দাড়িয়ে ছিলাম বাস এর জন্য। ৩-৪ জন ছিনতাইকারী চুরি চাপাতি নিয়ে ৪ দিক ঘিরে ফেললো, আমি হাতে ছুড়ি দেখে একজনকে ধাক্কা দিয়ে পুলিশ বক্স যাওয়ার চেষ্টা করতেই মাথায় ছুড়ি মেরে দিয়েছে,
অসম্ভব ব্লিডিং নিয়ে পুলিশ বক্স এ ঢুকে বলার পর তারা দৌড় কিন্তু ধরতে পারে নাই, খুব কাছে সংসদ মোড় এও একটা পুলিশ বক্স আছে এর মধ্যে ওরা আসলেই গায়েব হয়ে গেল? নেক্সট ২+ ঘন্টায় তাদের ধরা যায়নি আমি যতদূর জানি।
তারপর এই নিজের মাথায় চেপে ধরে রিক্সা নিয়ে হসপিটাল এর দিকে যাচ্ছি বেশ কয়েকবার বলেও কাউকে সাহায্যের জন্য পাইনাই, পরে এক ফুডপান্ডা রাইডার রিক্সাকে কাছে হসপিটাল নিয়ে গেল। যেহেতু ব্লিডিং এর জন্য আমি ঘোলাট দেখছিলাম।
ইবনেছিনা হসপিটাল “এমার্জেন্সি ওটি” তে নিয়ে গেল, আপাতত ৭*২cm স্টিচ পড়েছে।
পুলিশ এসেছিল আর বলল আমরা কাজ করতেছি কিন্তু আমি ধরতে পেরেছে এমন কিছু শুনিনি আর, বলতেছে ভাই আমরা ধরেও কিছুই করতে পারিনা, পরের দিন জামিন পেয়ে যায়।
এই হলো আমাদের সেফটি এই দেশে। তা আমার কথা ৮.৩০ কত বেশি রাত? আমি পুলিশ বক্স এর সামনেও নিরাপদ না? নাকি পুলিশ এর নজরদারি ঠিক নেই? আমার স্ক্যাল্প এর bone হিট করেছে, attempt to murder। আমি কার কাছে নিরাপত্তা চাইব? কালকে তো রাস্তায় আর্মি পর্যন্ত ছিলো তবুও এত অনিরাপত্তা আর পুলিশ বক্স এর সামনে এমনটা কিভাবে হতে পারে আর সামনেই যে আরেকটা পুলিশ বক্স তাহলে ওরা ধরা পড়লো না কেন?

