
নিজস্ব প্রতিনিধি :
গতকাল রবিবার, ২১ ডিসেম্বর-২০২৫ তারিখে আঞ্চলিক পত্রিকা দৈনিক রূপান্তর প্রতিদিন সহ কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত “মোল্লাহাটে নামজারি মিউটেশন- জটিলতায় জন ভোগান্তি চরমে, ভূমিদস্যুর দৌরাত্বে আতঙ্কিত গ্রামবাসী” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
প্রকৃতপক্ষে মোল্লাহাট ভূমি অফিসে বর্তমানে দালালদের দৌরত্ব কমে যাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে প্রতিবেদককে কিছু মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে। মোল্লাহাট ভূমি অফিসে কোন অনিয়ম হয়না, প্রকৃত ভূমি মালিকগণ যেকোনো ভূমি সেবার কাজ ভূমি আইন অনুযায়ী দালাল ছাড়া নিজেরাই সহজে সম্পন্ন করতে পারে। অতএব প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।
আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আব্দুল মালেক মোড়ল
ইউনিয়ন ভূমি কর্মকর্তা
মোল্লাহাট, বাগেরহাট।

