
মার্শাল হাসান :
মহান বিজয় দিবস উপলক্ষে পাপ্পু রাজ কারাতে একাডেমি আয়োজিত বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত ছিলেন বহু গুণীজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন সেন্টু, সিআরপি-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সোহরাব হোসেন, অবসরপ্রাপ্ত মেজর জনাব মেজর জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সোতোকান কারাতে-দো এসোসিয়েশন কিউকাইয়ের সভাপতি জনাব মোঃ সামশির আলম ভূঁইয়া সেন্সি আফজাল ইসলাম এবং বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ রকি দেওয়ান।

সকল অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলের অনুপ্রেরণায় প্রতিযোগীরা তাদের সেরাটা উজাড় করে দিয়েছে।
এই ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়তা করে।
পাপ্পু রাজ কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোলায়মান পাপ্পুরাজ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

