
জন জাগরণ ডেস্ক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: শিহাব উদ্দিন, নির্বাহী সম্পাদক জি. এস. জয়, ব্যবস্থাপনা সম্পাদক সালমান ফারসী, র্বার্তা সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম, সহ সম্পাদক মো: রফিকুল ইসলাম, সহ সম্পাদক মো: জাকির হোসেন শান্ত, কান্ট্রি এডিটর মো: জুলফিকার আলী জুয়েল সহ সারাদেশের সমস্ত প্রতিনিধিবৃন্দ।
কিছু মানুষ মরেন না, তারা রক্ত, স্বপ্ন ও বিপ্লব হয়ে মিশে যান ভবিষ্যতের ভিতরে। হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের লড়াকু যোদ্ধা।
তিনি ছিলেন লাখো মানুষের মনে জন্ম নেওয়া এক অনন্ত সাহসের মহাকাব্য, ত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তাঁর ভূমিকা অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস ছিল। হাদির অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান দৈনিক জন জাগরণ পত্রিকা পরিবার।

