
মো: মাসুম বিল্লাহ-খুলনা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জননেতা নজরুল ইসলাম মনজুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আজ ১৭ ডিসেম্বর (বুধবার) তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপি’র প্রতীক ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে জননেতা নজরুল ইসলাম মনজুর নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এর মাধ্যমে শুরু হলো।
খুলনার রাজনৈতিক মহলে অত্যন্ত পরিচিত এই নেতা দীর্ঘদিন ধরে দলের জন্য সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর মনোনয়নপত্র সংগ্রহের ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও চাঙ্গা ভাব দেখা দিয়েছে। সমর্থকরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে।
নজরুল ইসলাম মনজুর এই মনোনয়নের খবর দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
মনোনয়নপত্র সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামান মনি,নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু,শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, শমসের আলী মিন্টু,মাজহারুল ইসলাম,আসিফ,শেখ বায়েজীদ,শাহিন,মিলন,জিয়াউর রহমান সহ জেলা ওমহানগর বিএনপির দলীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

