
সোলায়মান-স্টাফ রির্পোটার :
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নে এক বিশাল বিজয় র্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন দেখা যায়। র্যালিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রাজামিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু এবং বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক প্রধান।
এছাড়াও র্যালিতে উপস্থিত ছিলেন ঘিওর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম নাঈম, বানিয়াজুরী ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ সুজন মিয়া, বানিয়াজুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ পারভেজ মিয়া সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। দেশের বর্তমান সংকট উত্তরণে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।
র্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।

