
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে শহরের কেন্দ্রীয় বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আলী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আল- আমিন , প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সুজা মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক লাবুনি আক্তার সহ বিপ্লব, জিল্লুর রহমান ওমর ফারুক মোর্শেদ মিয়া ও ওমর ফারুক উপস্থিত ছিলেন ।পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার অর্জনকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

