
রফিকুজ্জামান সিজার-কুষ্টিয়া :
সোমবার (১৫ ডিসেম্বর) কুষ্টিয়ার ভেড়ামারায় ১২ মাইল এলাকায় পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসিফুর রহমান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ০১টি ফিক্সড চিমনী ইটভাটা স্কেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়াসহ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ করা হয় ও আনুঃ ০৫ (পাঁচ লক্ষ) কাঁচা ইট ভেঙ্গে নষ্ট করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক জনাব মোঃ এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট জনাব মোঃ হাবিবুল বাসার, পরিদর্শক জনাব নাসরিন সুলতানাসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।
এছাড়া এ অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করেন দক্ষ ও চৌকস বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া, কুষ্টিয়া পুলিশ বিভাগ এবং জেলা আনসার ব্যাটালিয়ান এর সদস্যগণ।
অভিযানকৃত ইটভাটার নাম: AMB ব্রিকস, প্রোঃ মোঃ আব্দুল মান্নান,মন্ডল, বারোমাইল, ভেড়ামারা, কুষ্টিয়া।
অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।

