
রায়হান শেখ-মোল্লাহাট (বাগেরহাট) :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মোল্লাহাট উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান দেশবাসীসহ মোল্লাহাট উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী লাখো শহীদ এবং নির্যাতিত মা-বোনদের। তিনি বলেন,
“এক সাগর রক্তের বিনিময়ে যারা বাংলার স্বাধীনতা এনে দিয়েছেন—আমরা তোমাদের ভুলবো না।”
লায়ন শেখ জিয়াউর রহমান আরও বলেন,
“মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই হোক মহান বিজয় দিবসের অঙ্গীকার।”
তিনি বলেন,
“বিজয় দিবস আমাদের ত্যাগ, দেশপ্রেম ও ঐক্যের শিক্ষা দেয়। যুবসমাজকে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”
পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

