
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধা সদরের বল্লমঝাড় সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন একজন আ’লীগ নেত্রী! তিনি আওয়ামী লীগ নেত্রী হওয়া সত্ত্বেও দীর্ঘদিন থেকে উক্ত বিদ্যালয়ে বহাল তবিয়তে আছেন। তিনি ফেসিষ্ট জেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী ও বল্লমঝাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক মন্ডলের অত্যন্ত আস্থা ভাজন। প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন উক্ত আ’লীগ নেতা মোজাম্মেল হক মন্ডলকে নানা করে ডাকেন। তিনি এই নানা-নাতনীর সম্পর্কের অজুহাত দেখিয়ে এখনও ওই এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে চাকরি করছেন। তাই উক্ত বিদ্যালয়ের ৭৩ শতাংশ জমির মধ্যে ৫৪ শতাংশ জমিই তার আত্মীয় আওয়ামীলীগের তিন নেতার দখলে থাকায় উদ্ধারে কোন পদক্ষেপ গ্রহণ করেছেন না বা প্রধান শিক্ষিকার কারণেই এই জমিগুলো উদ্ধার হচ্ছে না!
এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সম্প্রতি দায়সারা গোছের একটি পত্র ইস্যু করলেও প্রধান শিক্ষিকা ওই পত্র গ্রহণ করেননি। পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তাই এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভুমিকাও রহস্যজনক বলে এলাকার সচেতন মহলের দাবি!

