
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৫ আসনের আওতাধীন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা শফিকুল ইসলাম খান মিল্টন।
সভায় শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ছাত্রদল সবসময় গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ঢাকা-১৫ আসনের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক শক্তি বাড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ছাত্রদলের প্রতি আহ্বান জানান। সভায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে মতামত তুলে ধরেন।

