
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৮ আসন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে রাজধানীর উত্তরায় বাংলাদেশের অভিভাবক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং গত উপনির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন —
* জনাব আকতার হোসেন, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি
* জনাব আলী আকবর আলী, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং সাবেক কাউন্সিলর, ডিএনসিসি
* জনাব আব্দুস সালাম সরকার, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি
* জনাব রফিকুল ইসলাম খান, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি
* মো: জামির হোসেন, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
এছাড়াও ঢাকা-১৮ আসনের অন্তর্গত সকল থানার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে স্থানীয় মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং উপস্থিত সর্বসাধারণ দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাতে অংশ নেন।

