
আল হাফিজ-মোল্লাহাট :
বাগেরহাটের মোল্লাহাটে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর (৫৫) নামের এক ইটভাটা শ্রমিক নি’হ’ত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মধুমতি নদীর আবুল খায়ের সেতুর মুখে এ দুর্ঘ’টনা ঘটে। নি’হ’ত ঠাকুরের বাড়ি উপজেলার গিরিশনগর গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ঠাকুর বাইসাইকেল ঠেলে ইটভাটায় যাওয়ার উদ্দেশে সেতুর ওপর উঠছিলেন। এ সময় গোপালগঞ্জের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান হঠাৎ লেন পরিবর্তন করে বিপরীত পাশে উঠে তাকে চা’পা দেয়। দুর্ঘ’টনার পর দ্রুতগতিতে গাড়িটি খুলনার দিকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, ঘুমন্ত অবস্থায় চালক গাড়ি চালাচ্ছিলেন। চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি হুশ ফিরে পেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাস্থলেই ঠাকুরের মৃ’ত্যু হয়।
স্থানীয়রা জানান, ঠাকুর দীর্ঘদিন ধরে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো আজও কাজে যাওয়ার পথে তিনি প্রাণ হারালেন। ঘটনাটি এলাকাবাসীকে শোকে ভেঙে দিয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন, তবে এখনো ঘাতক গাড়ির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। গাড়িটি শনাক্তে চেষ্টা চলছে। ও ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উপস্থিত থাকেন

