
নাসরিন আক্তার-বরগুনা :
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্য ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করার লক্ষ্যে বরগুনায় মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় বরগুনা জেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলার আমীর এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য। একইসঙ্গে তিনি বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা পৌরশাখার আমীর মাওলানা আব্দুল জলিল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন বলেন, মানুষ সবার সেরা জীব। হিন্দু ভাইদের নিয়ে আমি রার্চাজ করেছি। সবাইকে নিয়ে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, ধর্মীয় অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা জরুরি। এজন্য সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা পৌরশাখা।

