
নিজস্ব প্রতিনিধি :
ফ্রান্সে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে- সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন প্রদান করা হয়। ফ্রান্সের গার্দোনর্দে বোম্বে রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
রাকিবুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে ও ফ্রান্স যুবদলের সহ সভাপতি আব্দুর রেজা তুহিন এর পরিচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মিল্টন সরকার, আরমান সোহেল, নাজির উদ্দিন যশরী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিলন, কবির আহমেদ, মাহবুবুর রহমান রাঙা সহ ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এই সময় কবির আহমেদ বলেন আমি নিজেও একজন প্রবাসী আপনাদের সুখে-দুখে আমাকে পাশে পাবেন আপনারা আজ আমার কাছে যে বিষয়টি জানিয়েছেন আমি আপনাদের পক্ষ থেকে বেসামরিক বিমান মন্ত্রণালয় চিঠি লিখবো যেন বাংলাদেশ থেকে সরাসরি ফ্রান্সে ফ্লাইট পরিচালনা করে ফ্রান্স প্রবাসীদের দীর্ঘদিনের চাওয়া পূরন হয়, এই প্রবাসীর এই দেশের চালিকাশক্তি তিনি মত দেন।

