
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা–১৮ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জননন্দিত নেতা জনাব এস. এম. জাহাঙ্গীর হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন যুবদল ঢাকা মহানগর উত্তর-এর সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদল মিরপুর জোনের সাবেক টিম প্রধান শিমুল আহমেদ।
সৌজন্য সাক্ষাতে শিমুল আহমেদ বলেন,
“ঢাকা–১৮ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে আমরা মাঠে আছি, থাকব। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে নেতা এস. এম. জাহাঙ্গীর হোসেনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”
এসময় প্রার্থী এস. এম. জাহাঙ্গীর হোসেন শিমুল আহমেদকে স্বাগত জানিয়ে বলেন,
“ঢাকা–১৮ আসনে জনগণের আকাঙ্ক্ষা ও অধিকার রক্ষার লড়াইয়ে যারা ত্যাগ, সময় ও শ্রম দিচ্ছেন, তারা আমাদের শক্তি। শিমুল আহমেদের মতো ত্যাগী ও কর্মঠ নেতাদের সঙ্গে নিয়ে আমরা ইনশাআল্লাহ একটি গণজাগরণ তৈরি করব এবং ধানের শীষকে বিজয়ের পথে নিয়ে যাব।”
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের বিপ্লবী সদস্য সচিব জনাব কামরুল জামান, এবং ঢাকা–১৮-এর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।

