
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
খুলনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে রবিবার খুলনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়।
অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিশেষে মান্যবর পুলিশ সুপার মহোদয় বিদায়ী অফিসার ইনচার্জগণদের খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।

