
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা–১৫ আসনের অন্তর্ভুক্ত ১৩ নং ওয়ার্ডের দক্ষিণ মনিপুর এলাকায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা–১৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের ভোটাধিকারের সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা আজ শুধু বিএনপিরই নয়, সমগ্র বাংলাদেশের মানুষের কামনা। আমরা আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও জাতির পাশে দাঁড়াতে পারেন।”
এ সময় স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে দোয়া মাহফিলটি এক মানবিক ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। সবাই মিলিতভাবে দেশনেত্রীর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।

