
মোঃ ওয়াহেদ আলী :
‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে বুধবার (২৯ অক্টোবর) সকালে মিশন মোড় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজনে নাচ, অভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে তিস্তা নদীর সংকট, মানুষের জীবিকা হারানোর আশঙ্কা এবং নদী রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এতে লালমনিরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
বক্তারা বলেন, “তিস্তা শুধু একটি নদী নয়; এটি উত্তরবঙ্গের জীবন, কৃষি, সংস্কৃতি ও ভবিষ্যতের প্রতীক। নদী বাঁচানো মানেই আমাদের অস্তিত্ব রক্ষা করা।”
তারা আগামী জাতীয় নির্বাচনের আগেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরুর দাবি জানান।
জেন-জি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব হামীদুর রহমান, সদস্য সচিব আয়শা সিদ্দিকা কথা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মৃদুল হাবীব, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ রোকন ও সদস্য কামরুজ্জামান সুমন প্রমুখ।
ফ্ল্যাশ মবটি পরিচালনা করেন ঝঙ্কার যুব সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মণ, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেন-জি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাকিল।

