
সাবিনা ইয়াসমিন :
গাজীপুর ১ আসনে মনোনয়ন পাওয়ার পর জনসভাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমানকে ঘিরে, শনিবার ৬ ডিসেম্বর বিকেল ৫ টার দিকে কালিয়াকোর পৌরসভার ৭ নং ওয়ার্ড এর মোল্লাপাড়ার তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত এই পথসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্রোতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
পথসভায় যোগ দিতে মোহাম্মদ বাদশা সরকারের নেতৃত্বে প্রায় এক হাজার নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দা মিছিল সহকারে সমাবেশ স্থলে পৌঁছান।
পথসভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মোঃ শামসুল আলম সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি বলেন গাজীপুর ১ আসনকে আধুনিক ও উন্নত মডেলের রূপ দিতে চাই। জনগণের ভালোবাসা ও আস্থায়ী আমার মূল শক্তি। তাদের সহযোগিতা নিয়েই এগিয়ে যেতে চাই। তিনি আরো জানান তিনি আরো জানান, অতীতের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা, নতুন অবকাঠামো নির্মাণ, প্রযুক্তি নির্ভর সেবা এবং স্থানীয় যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে তার উন্নয়ন পরিকল্পনার প্রধান অঙ্গ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম দেওয়ান ও মোহাম্মদ জালাল উদ্দিন। এছাড়া মোহাম্মদ সোহেল সরকার বাদশা সরকার সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা স্থলে আগত স্থানীয় বাসিন্দাদের মতে, এই পথসভা এলাকায় নতুন রাজনৈতিক উচ্ছ্বাস তৈরি করেছে। এবং নির্বাচনী পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। যা আসন্ন নির্বাচনে গাজীপুর ১ আসনের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষ্য করা।

