
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন উত্তরখান মাজার মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেন।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, “আমরা দেশের মানুষের সেবা করতে চাই। সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং তার আশীর্বাদ নিয়ে আমরা জনগণের পাশে থাকতে চাই। আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখুন।”
এছাড়া, তিনি বিএনপির একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন। গণসংযোগের মাধ্যমে এস এম জাহাঙ্গীর হোসেন ব্যাপক সাড়া পেয়েছেন, যেখানে স্থানীয় জনগণ তাকে সমর্থন জানান এবং তার সাথে একাত্মতা প্রকাশ করেন।

