
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা ১৫ আসনের অন্তর্ভুক্ত ১৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শেওড়াপাড়া ও শামীম স্বরনী এলাকায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা ১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি তার বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। তার সুস্থতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই একযোগে তার দ্রুত রোগমুক্তি কামনা করছি। দেশনেত্রীকে দেশের জনগণের পাশে ফিরে আসতে আমরা প্রত্যাশী।”
মাহফিলে এলাকার সাধারণ জনগণও অংশ নেন এবং বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

