
||
মোঃ ওয়াহেদ আলী
লালমনিরহাট জেলা।
লালমনিরহাটে স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)’র নেতৃত্বে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ইদ্রিস আলী এর নেতৃত্বে ২ নং কুলাঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর ও বনগ্রামের বুড়িরপাট মন্দির প্রাঙ্গণে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)’র ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র আয়োজনে এলিট গ্রুপ ও একশন এইড বাংলাদেশের সহযোগীতায় এ শীতার্ত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়

