
নিজস্ব প্রতিনিধি :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও “মায়ের ডাক” এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি’র সমর্থনে আজ রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর (উত্তর) কৃষকদলের এক বিশাল প্রচারণা মিছিল।
মিছিলটি দারুস সালাম শহীদ মিনার থেকে শুরু হয়ে নানা স্লোগানে মুখরিত হয়ে মিরপুর স্টেডিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর (উত্তর) কৃষকদলের আহ্বায়ক আসজাদুল আরিশ ডল।
এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং মিরপুর, দারুস সালাম ও শাহ আলী থানার কৃষকদলের সকল স্তরের নেতৃবৃন্দ।
প্রচার মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন,
“ধানের শীষে ভোট দিন — গণতন্ত্র ফিরিয়ে আনুন।”
তারা আরও জানান, সানজিদা ইসলাম তুলি শুধু বিএনপির প্রার্থী নন, তিনি তরুণ প্রজন্মের এক সাহসী কণ্ঠস্বর, যিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে এগিয়ে চলেছেন।
মিছিল শেষে উপস্থিত নেতারা প্রতিজ্ঞা করেন— ঢাকা-১৪ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করতে প্রতিটি পাড়া-মহল্লায় গণসংযোগ অব্যাহত থাকবে।

