ক্যান্টনমেন্ট থানা বিএনপি’র উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা –
নিজস্ব প্রতিনিধি, ইসিবি চত্বর, ঢাকা।
ক্যান্টনমেন্ট থানা বিএনপি ও ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় বৈশাখী শোভাযাত্রা। নানা রংবেরঙের প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার, ধানের শীষের প্রতীক নিয়ে শোভাযাত্রা টি শুরু হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহবায়ক এডভোকেট আলমগীর হোসেন। রেলিটি মাটিকাটা ফলপট্টি থেকে শুরু হয়ে বালুঘাট বাজারে যেয়ে শেষ হয়। রেলিতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নাসির উদ্দিন খোকন, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির সদস্য হান্নানুর রহমান হান্নান, ক্যান্টনমেন্ট থানা বিএনপি’র আহবায়ক এডভোকেট আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা সারোয়ার আলম, ক্যান্টনমেন্ট থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ রশিদ উদ্দিন বাবুল, যুগ্ন আহবায়ক নিয়াজ উদ্দিন, যুগ্ন আহবায়ক শফিকুর রহমান রতন, যুগ্ম-আবায়ক জিন্নাত আলী, যুগ্নআবায়ক রানা সোহেল, যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য হানিফ গাজী সহ অসংখ্য থানার নেতৃবৃন্দ ১৫ নাম্বার ওয়ার্ড বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম খান রনি সহ ওয়ার্ডের নেতৃবৃন্দ, সাবেক ছাত্রনেতা রনি,ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম তুহিন, সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম অমি, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজান রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম সিরাজী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, ক্যান্টনমেন্ট থানা কৃষক দলের আহ্বায়ক মাসুদ রানা অসংখ্য নেতৃবৃন্দ উক্ত রেলিতে অংশগ্রহণ করে। রেলিতে খালেদা জিয়া এবং তারেক জিয়ার বার্তা দেশবাসীকে জানানো হয় এবং বিএনপির পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানানো হয়।

