
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের উদ্যোগে আজ তৃতীয় দিনের মতো মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে এ আয়োজনে উপস্থিত সবাই আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন।
আয়োজনে অংশগ্রহণ
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নেতাকর্মীরা মাহফিলে অংশ নেন এবং দেশনেত্রীর সুস্থতার জন্য বিশেষ মোনাজাতে শামিল হন।

