
নিজস্ব প্রতিনিধি :
বায়তুস সালাত জামে মসজিদ কমপ্লেক্স ব্যবসায়ী কমিটি দুয়ারীপাড়ার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানান।
মাহফিলে ওলামায়ে কেরাম, ব্যবসায়ী সমাজ, রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয় মুসুল্লীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মিলাদ শেষে উপস্থিত সকলের সাথে মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানটি এলাকার মানুষের মধ্যে একটি আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে এবং সর্বস্তরের অংশগ্রহণে তা আরও বর্ণিল হয়ে উঠে।

